Latest Announcements
আরবি ও দ্বীনি শিক্ষা, জেনারেল শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আধুনিক কারিকুলাম।
ক্বওমী নেসাবের সাথে আধুনিক বিষয়, শিক্ষাসুবিধা ও আধুনিক শিক্ষাউপকরণের সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাদান ব্যবস্থা।
কুরআন তিলাওয়াত ও তাজবিদ, হিফজ ও নাজেরা, আকীদা, ফিকহ ও ইসলামী আদর্শ শিক্ষার বিশেষ ব্যবস্থা।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ।
শিক্ষার্থীদের জন্য জেনারেল শিক্ষার ধারায় PSC, JSC ও SSC পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
অভিজ্ঞ ও প্রশিক্ষিত দাওরা পাশ আলেমা, হাফেজা ও উচ্চশিক্ষিত উস্তাজাদের মাধ্যমে মাতৃস্নেহে পাঠদান পরিচালিত।
দ্বীনি ও সাধারণ বিষয়ের সমৃদ্ধ বইসম্বলিত লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির সহায়ক পরিবেশ।
শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করার জন্য নির্ধারিত পরিবহন ব্যবস্থা।
শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদেরকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রদত্ত জাতীয়ভাবে স্বীকৃত সনদ প্রদান করা হয়।
প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে Student of the Year নির্বাচনসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ প্রদান করা হয়।
ইসলামী মূল্যবোধ, উত্তম চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও মানসম্মত পাঠদান।
বাংলার ইসলামী শিক্ষাঙ্গনের অন্যতম বিশিষ্ট আলেম, উপমহাদেশের সুপরিচিত দ্বীনী ব্যক্তিত্ব এবং কওমী শিক্ষাব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ ধারক ও বাহক হলেন হযরত মাওলানা সাঈদুর রহমান দা.বা.। তিনি প্রখ্যাত বুযুর্গ আলেম ও সুফি ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী (রহ.) — যিনি “হাফেজ্জী হুজুর” নামে সুপরিচিত — এর বড় কন্যার সুযোগ্য পুত্র।
বিস্তারিত দেখুনতিনি শৈশব থেকেই হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর তত্ত্বাবধানে দ্বীনী শিক্ষার সূচনা করেন। পরবর্তীতে হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা মাদরাসা থেকে কুরআন, হাদিস, ফিকহসহ ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় কৃতিত্বের সাথে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। সৌদি আরবে অবস্থানকালে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) থেকে সাহাবায়ে কেরামের ধারাবাহিক সূত্রে একজন স্বীকৃত উস্তাদের নিকট পবিত্র কুরআন হিফজের সবক শুনিয়ে বিশেষ সনদ (ইজাযাহ) লাভ করেন — যা বাংলাদেশের অতি অল্পসংখ্যক আলেমের অর্জনের সৌভাগ্য হয়েছে।
হাফেজ মাওলানা মুফতি উবায়দুল্লাহ সায়েম দা.বা. একজন সুপরিচিত ইসলামী গবেষক, মুহাদ্দিস ও শিক্ষাবিদ। দীর্ঘদিন ধরে তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা, ইসলামী গবেষণা, দাওয়াহ কার্যক্রম এবং দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিস্তারিত দেখুন
মোঃ নজাম উদ্দীন একজন সুপরিচিত শিক্ষানুরাগী, সমাজসেবক ও দ্বীনি কার্যক্রমের নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের খেদমত করে আসছেন।
বিস্তারিত দেখুন
মোঃ মজিবুল ইসলাম একজন অভিজ্ঞ প্রশাসনিক পেশাজীবী, শিক্ষানুরাগী সংগঠক এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন বিশেষজ্ঞ।
বিস্তারিত দেখুনমাহমুদা খাতুন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী এবং সমাজকল্যাণমূলক উদ্যোগের অগ্রণী। তিনি আল-ঈমান গার্লস মাদরাসা-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক।
বিস্তারিত দেখুননাছিমা আখতার একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী এবং সমাজকল্যাণমূলক উদ্যোগের অগ্রণী।
বিস্তারিত দেখুন
আমাদের শিক্ষক মণ্ডলী উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত ও অভিজ্ঞ। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষার্থীদের জন্য নিবেদিতপ্রাণ।
শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানে সমৃদ্ধ, নৈতিক ও আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। আধুনিক শিক্ষাপদ্ধতি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে তারা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করেন।
আমাদের হিফজ ও কিতাব বিভাগের শিক্ষক মণ্ডলী দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দাওরা পাশ (স্নাতকোত্তর সমমান) এবং পূর্ণাঙ্গ হাফেজা।
শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানে সমৃদ্ধ করেন এবং নৈতিক ও আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক শিক্ষাপদ্ধতি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে তারা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করেন।
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী
দাওরা পাশ (স্নাতকোত্তর সমমান)
পূর্ণাঙ্গ হাফেজা
নূরানী ও মুয়াল্লিম প্রশিক্ষণপ্রাপ্ত
বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ
আরবি ভাষা ও সাহিত্য শিক্ষায় বিশেষ দক্ষ
Academic Performance
Islamic Knowledge & Practice
Character & Manners
Responsibilities and duties to Teachers
Attendance & Punctuality
Service & Responsibility
Attitude & Diligence
Modesty & Cleanliness
Social and co-curricular activities
মাদরাসার বিভিন্ন কার্যক্রম এবং অনুষ্ঠানের ছবি
মাদরাসার বিভিন্ন মনোরম কার্যক্রম এবং বিশেষ মুহূর্তের ভিডিও চিত্রসমূহ
H#23, R#04, B#C,
Banasree,
Rampura, Dhaka 1000, Bangladesh
+৮৮০-১৩২৯৬৬৭৫৮৬
info@aigmedu.com
admission@aigmedu.com
শনিবার - বৃহস্পতিবার: সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত